ঢাকা: দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত দেশে হাম এবং উপসর্গ নিয়ে মোট ৯২২ জন মারা গিয়েছে।

এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এ ছাড়াও হামের উপসর্গ নিয়ে ৮২৩ জন প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে এই ৪ জনের মৃত্যু হয়।

এর মধ্যে ঢাকা বিভাগে ২ জন এবং সিলেট ও বরিশালে ১ জন করে মারা গেছে।

দেশে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩৬৩ জন মারা গেছে ঢাকা বিভাগে।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরো ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *