ঢাকা: গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭ জন শিশু।
আজ, বুধবার (১৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম-সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। যদিও উপসর্গ মানেই হাম। উপসর্গ বলে মৃত্যু সংখ্যা কমানোর চেষ্টা করা হয়।
এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে। এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু।
সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এই সময়ে মোট ৬৬১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১১ শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ৯৬৬ জন।
