ঢাকা: দেশে হামের উপসর্গে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। বলা হয়, তাদের মধ্যে ১০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, এবং ৯০৯ জনের মৃত্যু হয় হামের উপসর্গ নিয়ে।

তথ্য বলছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু সাতজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ১৬৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯৩৩ জনের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *