ঢাকা: হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও দুইজন মারা গেছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

গত ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত হাম এবং হামের উপসর্গে মোট ১ হাজার ১২ জন মারা গেছে।

এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন আর হামের উপসর্গ নিয়ে ৯১২ জন মারা গেছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে হাম বিষয়ে এই তথ্য জানানো হয়েছে।

আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুজন ও ঢাকা বিভাগে একজন মারা গেছে।

একইসময়ে ৩৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর মোট ১৯ হাজার ৯৬৭ জনের হাম শনাক্ত হলো।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭ জন। এ নিয়ে এ বছর ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনের হামের উপসর্গ দেখা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *