ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। এবং এই সময়ের মধ্যে নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরো ১ হাজার ১৪৮ জন।
তথ্য বলছে, এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা ৬৬৬ জন।
এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের এবং সন্দেহজনক হামে মারা গেছেন ৫৭৩ জন।
এদিকে , একই সময়ের মধ্যে সারাদেশে মোট ৯০ হাজার ৪৩ জনের মধ্যে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
আজ, বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
