ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এইভাবে প্রতিদিন দেশে খালি হচ্ছে শিশুরা। প্রতিদিন খালি হচ্ছে মায়ের কোল।

একই সময়ে নতুন করে ১৩১০ জনের শরীরে হাম এবং এর উপসর্গ দেখা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এবং সেই সঙ্গে এই সময়ে মোট ২১ হাজার ৩০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।

উল্লেখযোগ্য যে, দেশে গত ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৮ জনের মৃত্যু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *