ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে একজন শিশু মারা গেছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় হাম বিষয়ে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১১৪।

এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।

যদিও নিশ্চিত হামে মৃত্যুর সূচালো বেশি হবে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন ও নিশ্চিত হামে একজন মারা গেছে।

এই একই সময়ে ২১ জনের হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৬২৩ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *