ঢাকা: হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন।

শনিবার (১০ অক্টোবর) হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিবেদনের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫৫ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গিয়েছে। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনে।

এবং গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৩১ জন। নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৩২৮ জনে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *