ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন আরো চারজনের মৃত্যু হয়েছে। তবে বলা হয়, এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

যদিও বলা হচ্ছে না, তবে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা বহু। যে পরিসংখ্যান লুকিয়ে রাখা হচ্ছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় হাম বিষয়ের তথ্য জানানো হয়।

এই হিসাব গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৮১।

এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, কুষ্টিয়া ও ভোলা জেলায় একজন করে মারা গেছে। এই একই সময়ে ৮৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

এই নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৯২৬ জন।

এছাড়া, ২৪ ঘণ্টায় এক হাজার ৩০৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *