ঢাকা: দেশে হাম এবং হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২২ জনে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আটজন মারা গিয়েছে।
এই একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫ জন। তবে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
আজ, শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে নতুন করে ১ হাজার ১৪ জন শনাক্ত হয়েছেন।
এই নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ এবং নিশ্চিত হাম মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে।
তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন মোট ৫১ জন। এবং ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা হলো ২৩ হাজার ৩২৪ জনে।
