ঢাকা: দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিন জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৬৭ জন। এছাড়া নিশ্চিত হাম নিয়ে মারা গেছে ১০৫ জন।

আজ, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুই জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ৫২২ জনের।

এরপর আছে সিলেট বিভাগে ২০৪ জন, চট্টগ্রামে ১১৪, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *