ঢাকা: লিওনেল মেসি! বুঝিয়ে দিলেন বয়সটা কিছু বাড়লেও এর সাথে মনের জোরের কোনো সম্পর্ক নেই।

দেশের হয়ে ২০০তম ম্যাচে হ্যাটট্রিক করে তিনি ফের একবার বুঝিয়ে দিলেন, বয়স বাড়লেও বুড়িয়ে যাননি।

৩-০ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

উল্লেখ্য, আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে মেসি এই নিয়ে ১১ বার হ্যাটট্রিক করলেন।

ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টে প্রথমবার হ্যাটট্রিক করলেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। আলজিরিয়ার বিরুদ্ধে তিনি তিন-তিনটে দুর্দান্ত গোল করলেন।

বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে এই ম্যাচের আয়োজন করা হয়।

৩৮ বছর ৩৫৭ দিন বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি।

আর সেইসঙ্গে তিনি ফুটবল বিশ্বের প্রবীণতম ফুটবলার হিসেবে নিজের নাম লিখিয়ে ফেললেন। ভাঙলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *