সিলেট: আবহমানকাল থেকে বাংলার ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ এই নৌকাবাইচ। নদীমাতৃক এই বাংলায় নদী একদম জীবনের অনুষঙ্গ।

একসময় এই দেশে যোগাযোগ ছিল নদীকেন্দ্রিক আর বাহন ছিল নৌকা। এখানে নৌ-শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিভিন্ন শিল্পকেন্দ্র। এসব শিল্পে যুগ যুগ ধরে তৈরি হয় দক্ষ ও অভিজ্ঞ কারিগর। এভাবে একসময় বিভিন্ন নৌযানের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।

কালে কালে ‘মেসোপটেমিয়ার’ মানুষদের শুরু করা খেলাটি আমাদের দেশেও চলে আসে। শুরু হয়ে যায় নৌকাবাইচ।

নৌকাবাইচের আনন্দ শিশু-কিশোর থেকে বৃদ্ধ, সবাই উপভোগ করে। মানুষ আগ্রহ নিয়ে ছুটে চলেন নৌকাবাইচ দেখতে।

প্রমত্তা নদীবক্ষে গানের তালে তালে নদী-জল আন্দোলিত করে যে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় তা অতুলনীয়।

নৌকা বাইচ কেবল একটি খেলা নয়, এটি বাংলার ঐতিহ্য, শক্তি ও দলবদ্ধতার এক অনন্য উৎসব।

বৈঠার টানে আর মাঝির গানে জলরাশি যখন আনন্দে মেতে ওঠে, মনে করিয়ে দেয় আমাদের গ্রামীণ সংস্কৃতির প্রাণশক্তি।

কিন্তু ধর্মীয় শাসনের নামে তৌহিদি জনতার অপতৎপরতা, দেশটাকে শেষ করে দেবে। ওরা বাংলার সংস্কৃতি রাখবে না দেশে। ওরা জানে কেবল ধর্ষণ আর খুন।

সিলেটের বিয়ানীবাজারে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি নৌকাবাইচ বন্ধ করতে জঙ্গিদের হুংকার!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সের কনসার্টে হামলা, পরের দিন কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ, এখন বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি। বিষয়গুলো দারুণ কিউট না?

ব্যানারগুলো আরও কিউট– তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম। ধর্মের আড়ালে কি দারুণ রাজনীতি!

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে ২৮ আগস্ট অনুষ্ঠেয় নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদী জনতা’।

জানা গেছে, উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অতীতে কিন্তু এই প্রতিযোগিতা নিয়ে আয়োজকরা কোনো বাধার মুখে পড়েননি।

কিন্তু এবার তৌহিদী জনতার ব্যানারে একটি গোষ্ঠী প্রতিযোগিতা বাতিলের দাবি জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে।

জনগণ এইসব নিয়ে কার্যত ক্ষেপে উঠেছে। মানুষ বলছে, নৌকাবাইচ প্রতিযোগিতা এই এলাকার মানুষের আনন্দের খোরাক। শত শত মানুষ প্রতিবছর নৌকাবাইচ উপভোগ করে। কিন্তু কী একটা উপদ্রব শুরু হয়েছে! তৌহিদী জনতার ব্যানারে হুমকি দেওয়া হচ্ছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ এক সভা করে প্রতিযোগিতাটি বাতিল করার দাবি জানিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *