চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৫ জুন) রাতে চট্টগ্রামের পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল জানান, গ্রেপ্তারের পর আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহে তদন্ত অব্যাহত রয়েছে।

এই হত্যা ঘটনায় এলাকায় শোকের ছায়া পড়েছে।

শনিবার (১৩ জুন) রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মা এনি বড়ুয়া (৪০) ও তাঁর মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। হামলায় গুরুতর আহত হয় তাঁর পাঁচ বছর বয়সী শিশু পিয়াস বড়ুয়া। তার চিকিৎসা চলছে।

এই ঘটনার সময় পরিবারের কর্তা সুজন বড়ুয়া বাড়ি ছিলেন না, তিনি কাজের জায়গায় ছিলেন।

রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তিনজনের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন। আহত হয় শিশুপুত্র পিয়াস।

হত্যাকাণ্ডের পর থেকেই রিমন বড়ুয়া জেজু পলাতক ছিলেন।

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া দাবি করেছেন, রিমনের সঙ্গে তার আর্থিক লেনদেন ছিলো, এবং বিরোধ ছিল।

ঘটনার তদন্ত চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *