নাটোর: ঘরে পচে মরা ভালো হাসপাতালে যাওয়ার চাইতে! এখন তো দেশের পরিস্থিতি এমনই হয়ে দাঁড়িয়েছে মহিলাদের জন্য। কারণ হাসপাতালে পর্যন্ত নারীরা, এমনকি মহিলা রোগী পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে! নারী যাবে কোথায়!?
এমন ঘৃণ্য, পৈশাচিক ঘটনা ঘটেছে এবার নাটোরে। নাটোর আধুনিক সদর হাসপাতালের ঘটনা।
সেখানে দুই বছর বয়সী নিজের মেয়েকে চিকিৎসা করাতে নিয়ে এসে ধর্ষণের শিকার হলেন এক মা। তাঁকে ধর্ষণ করেছে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী।
রবিবার (৭ জুন) রাত সাড়ে ১০ টার দিকে অমিত নামের এক সুইপার ভুক্তভোগীকে ওষুধ দেওয়ার কথা বলে ওয়ার্ড থেকে ডেকে নিয়ে যান। এরপর একই ভবনের ৬ষ্ঠ তলার সিঁড়িতে নিয়ে ধর্ষণ করে।
ওই সময় আরো দুইজন আসামি গোপনে মোবাইল ফোনে ভিডিও করে। পরে সেই ভিডিও ভুক্তভোগীকে দেখিয়ে ব্ল্যাকমেইল করে, ভয়-ভীতি দেখায় ও হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এমন পৈশাচিক ঘটনায় সারা দেশ স্তব্ধ। অপরাধী তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- পরিচ্ছন্নতাকর্মী অমিত (২৩), অনিল (২৪) ও প্রাঙ্গন (২৩)।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, মঙ্গলবার (৯ জুন) বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
