চট্টগ্রাম: চট্টগ্রামে মর্মান্তিক এবং সন্দেহজনক একটি ঘটনা ঘটেছে। শহরে একজন হিন্দু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
বলা হয়, অ্যাসিড খেয়ে নাকি তিনি মারা গিয়েছেন। ব্যবসায়ীর নাম রাজীব বণিক। তাঁর বয়স ৩৬ বছর।
রাজীব বণিক বোয়ালখালী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড পূর্ব গোমদণ্ডী বণিক পাড়ার মনোহরি বণিকের পুত্র। নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় তার স্বর্ণের দোকান রয়েছে।
দোকানে থাকা অ্যাসিড তিনি কেন খাবেন? প্রশ্ন আরো উঠছে, যে তাঁকে কেউ কি বাধ্য করেছে এই কাজ করতে? নাকি কেউ বা কারা হুমকি দিয়েছে?
কারণ দেশের যা পরিস্থিতি তাতে একজন হিন্দুর স্বাভাবিক মৃত্যু হয়েছে, বা আত্মহত্যার মৃত্যু এগুলো ভাবাই যায় না। হিন্দু বিদ্বেষী চারদিকে। মোল্লা কট্টরপন্থীরা হিন্দুদের ক্রমাগত হুমকি দিয়ে চলেছে।
এই অবস্থায় রাজীব বণিকের মৃত্যু সন্দেহ বাড়িয়েছে। হঠাৎ কেউ এইভাবে আত্মহত্যা করে?
শুক্রবার (১৮ জুলাই) দিনগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সফিউল আজম মুন্সী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
অ্যাসিড পান করার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
তবে বিষয়টি অত্যন্ত রহস্যময় ঠেকছে। আর এই রহস্যের জট খোলার গেলেও খুলবে না পুলিশ, সরকার। কারণ হিন্দু তো! মরুক, বাঁচুক – কার কী?
