হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় পাঁচজনের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বলা হচ্ছে, নেশাজাতীয় তরল দ্রব্য পান করে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এই মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।
বুধবার (২৯ জুলাই) এবং বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের মৃত্যু হয়।
মৃত সুদেব দাস (৬০) নামে একজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
সুদেব দাস উপজেলার মোড়াকরি গ্রামের বাসিন্দা।
এছাড়াও মারা গিয়েছেন:
মোড়াকরি গ্রামের সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তাঁর স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত কুড়ি (৩৬)।
জানতে পারা গিয়েছে, মারা যাওয়া ব্যক্তিরা নাকি উপজেলার মোড়াকড়ি বাজারের ‘হ্যানিম্যান হোমিও হল’- থেকে অ্যালকোহলজাতীয় তরল দ্রব্য কিনে নিয়মিত নেশার উদ্দেশ্যে সেবন করতেন।
গত মঙ্গলবার রাতে ওই তরল দ্রব্য সেবনের পর তারা অসুস্থ হয়ে পড়েন। বুধবার ও বৃহস্পতিবার একে একে মারা যান।
আর বলা হচ্ছে মরদেহ নাকি পুলিশকে না জানিয়েই দাহ করা হয়েছে। এই বিষয়টা আরো সন্দেহজনক মনে হচ্ছে।
দেহ কি ময়নাতদন্ত করতে কেউ দেয়নি? ঘাতক কে?
তরল কি হত্যার উদ্দেশ্যে খাওয়ানো হয়েছিলো? নাকি হতে পারে? হিন্দুদের মৃত্যু এই দেশে ভীষণ প্রশ্নবিদ্ধ। কারণ এই দেশে হিন্দুরা নির্যাতিত।
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। তারা পুলিশকে না জানিয়েই মরদেহগুলো দাহ করেছে।
এর মধ্যে সুদেব দাস নামে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মদের উৎস ও এতে কোনো বিষাক্ত উপাদান ছিল কিনা এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
