নোয়াখালী: নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে ৯/১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ করে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে!
এই নিয়ে ১০ দিনের মধ্যে তৃতীয়বারের মতো একই বিদ্যালয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটল। ঘটনাটা একেবারেই স্বাভাবিক নয়।
এই নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
একই ধরনের ঘটনা বারবার ঘটছে—তবুও কার্যকর ব্যবস্থা কোথায়? স্কুলের চেয়ার শুধু বসে থাকার জন্য নয়, দায়িত্ব ও জবাবদিহিতার জন্য।
এবার কোনো দায়সারা ব্যাখ্যা নয়—অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই, এই দাবি উঠছে। প্রকৃত কারণ উদঘাটন করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চলার সময় হঠাৎ করেই কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বিদ্যালয়ে যান হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
এর আগেও গত ৭ সেপ্টেম্বর এই বিদ্যালয়েই কোনো কিছুর ঝাঁঝালো গন্ধে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলো।
এরপর আবার ঘটনাটা ঘটে গত ১৪ সেপ্টেম্বর। শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ২১ শিক্ষার্থী। তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গন্ধটা কিসের? কোথা থেকে আসছে এই ঝাঁঝালো গন্ধ? কেউ কোনো কথা বলছে না। বিষয়টা নিয়ে ইতিমধ্যে তীব্র আতঙ্ক এবং সন্দেহের সৃষ্টি হয়েছে।
