চট্টগ্রাম: সড়ক দুর্ঘটনায় এবার মারা গেলেন এক এনসিপি নেতা। এই দোষ সেই নেতার নিজেরই। ঘটনা জেনে অন্তত তাই মনে হচ্ছে।
চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।
নিহত ফাইয়াজ তাজরিয়ান (২৮) এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে লালখান বাজার মোড় দিয়ে ফ্লাইওভারে ওঠেন ফাইয়াজ। এ সময় তার মোটরসাইকেলটি সড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল জানান, কাভার্ড ভ্যানটি বিকল হয়ে পড়েছিল এবং সেটি মেরামতের কাজ চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, উচ্চগতির মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিয়ে একদম নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মারা যায় ।
অনেকে বলছেন, আরোহী হয়তো নেশা খেয়ে ছিলো, কোনো হুঁশ ছিলো না তাঁর।
এদিকে, পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
