ব্রাহ্মণবাড়িয়া: ধর্ষণের কালচার চলছে দেশে। বাংলার সংস্কৃতি নয়, এখন প্রতিদিন ধর্ষণের চর্চা হয়।
এবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিপস কিনে দেয়ার কথা বলে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।
এই ধর্ষক ধর্ষণের পর প্রমাণ লুকানোর উদ্দেশ্যে শিশুটিকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে পালিয়ে যায়।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামে এই পৈশাচিক ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রাতে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদরাসার মক্তব বিভাগের ছাত্রী এবং তার বাবা একজন সৌদি প্রবাসী। এ ঘটনার পর থেকে অভিযুক্ত প্রতিবেশী সহিদ মিয়া (৩৫) পলাতক।
জানা গিয়েছে, শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলছিলো। এই সময় প্রতিবেশী সহিদ মিয়া তাকে চিপস কিনে দেয়ার লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
এবং এই ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয় সে।
