খাগড়াছড়ি: খাগড়াছড়ি কলাবাগানের আগুনের  পুড়ে ছাই হয়ে গেছে নয়টি দোকান এবং বসতবাড়ি।

এলাকাবাসী ,ফায়ারসার্ভিস ও বাংলাদেশ সেনাবাহিনী (খাগাড়াছড়ি সদর জোন )- এর প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে আগুন লাগে।

কলাবাগান খাল দখলমুক্ত করা বা পুনরুদ্ধার করা খুবই জরুরী। পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে অনেকটাই সময় লেগেছে। এমন বিপদে পানির প্রয়োজনীয়তা খুবই অনুভব হয়।

শীতের মৌসুমে প্রতিটি বাসা-বাড়ী,দোকান পাটে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকা জরুরী।
ইতিমধ্যে খাগড়াছড়ি বাজারে সকল দোকানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ সেনাবাহিনীতে নির্দেশনা ও উৎসাহিত করা হয়েছে— অগ্নিনির্বাপক বল, ফায়ার এস্টিংগুশার, ও বালি রাখার বিষয়ে। প্রাথমিক সেফটির জন্যে এগুলো জরুরী।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে এলাকাবাসীর পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি টমটম অটোরিকশা পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, কাঠ ও টিনের কাঠামো হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *