পঞ্চগড়: শীত বাড়ছে হুঁ হুঁ করে। মানুষ ইতিমধ্যে আগুন জ্বালানো শুরু করে দিয়েছে শীতের হাত থেকে বাঁচতে।

উত্তরের হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়ে শীতের অনুভূতি রীতিমতো বাড়তে শুরু করেছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকা, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য এবং সূর্যের আলো ভূপৃষ্ঠে কম পৌঁছানোর জন্য প্রায় দিনভর ঠান্ডা অনুভূত হচ্ছে।

জেলার বিভিন্ন এলাকায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা যাচ্ছে। ভোররাত থেকে ঠাণ্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে কষ্ট বাড়ে শ্রমজীবী মানুষ ও কৃষকদের।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩. ৭ ডিগ্রি সেলসিয়াস।

‎ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। মেঘাচ্ছন্ন আকাশ আর হিমেল বাতাসে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি। গত দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না ঠিকমতো। দিনের বেশির ভাগ সময় মেঘের আড়ালে সূর্য লুকিয়ে আছে। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুভূত হচ্ছে শীতের দাপট।

‎মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৭. ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

‎স্থানীয়রা বলছেন, সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা থাকছে। সূর্যের আলো না থাকায় দিনের বেলাতেও শীত লাগছে।

‎আবহাওয়াবিদের মতে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য, উচ্চ আর্দ্রতা এবং মেঘাচ্ছন্ন আকাশের কারণে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। ফলে দিনের বেলায় ভূপৃষ্ঠ ও আশপাশের পরিবেশ যথেষ্ট উষ্ণ হতে পারে না।

আবহাওয়ার পরিবর্তন যেহেতু হচ্ছে তাই শিশুদের অবশ্যই সাবধানে রাখতে হবে। সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন মৌসুমি অসুস্থতায় আক্রান্ত হবার একটা ভয় থাকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *