পঞ্চগড়: দেশটা আর বদলালো না। ভালো দিকে যায়নি, কিন্তু খারাপ দিকে তড়তড়িয়ে উঠেছে।

বছরে একটা দুর্গা পুজো, এতেও কত আতঙ্কে থাকতে হয় সনাতনীদের। কখন কী হয় কিচ্ছু বলা যায় না।

পুজো একেবারে দোরগোড়ায়। সনাতনীদের কোনো কালেই শান্তি নেই। আওয়ামী লীগ হোক, বিএনপি জামাত হোক! সব কালেই, সব আমলেই সনাতনী দের শত্রু বানানো হয়েছে। এখনো হচ্ছে। আছেই বা কয়জন আর? হয়তো দেখতে দেখতে বাংলাদেশ সনাতনী শূন্য হয়ে যাবে খুব শীঘ্রই।

জঙ্গী মহম্মদ ইউনূসের শাসনকালে বাংলায় দুর্গা মূর্তি সহ হিন্দুদের অন্যান্য দেবদেবীর মূর্তি ভাঙার ঘটনা প্রকাশ্যে এসেছিল। এবছরও সেই ঘটনারই পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে।

অভিযোগ, পঞ্চগড়ের আটোয়ারীতে নির্মীয়মান দেবী দুর্গা সহ কার্তিক, গণেশ, লক্ষ্মী এবং সরস্বতীর মূর্তি ভেঙেছে কয়েকজন কট্টরপন্থী!

খবর অনুযায়ী, পঞ্চগড়ের আটোয়ারীতে তৈরি হচ্ছিল দুর্গা প্রতিমা। রাতের অন্ধকারে দেবী দুর্গা সহ কার্তিক, গণেশ ও অন্যান্য দেব দেবীর মূর্তি ভাঙচুর করেছে মুসলমান কট্টরপন্থী।

পৈশাচিক এইসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের সংখ্যালঘু অধিকার আন্দোলন সহ অন্যান্য সংগঠনগুলি।

উগ্রবাদী, প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ গোষ্ঠীগুলো রাজনৈতিক মদদ পেয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে আরো বেশি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, উপাসনালয় ও বিশ্বাসের ওপর পৈশাচিক হামলা চালাচ্ছে।

প্রতিমা ভাঙচুর করে সনাতন ধর্মাবলম্বীদের মনে আতঙ্ক ছড়িয়ে দেওয়াই এদের মূল লক্ষ্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *