ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার, তথা ১১ জুলাই সকালে ক্যাম্পাসে পৌঁছে গিয়েছেন।
সকাল ১০টা ২ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছেছেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন নিয়ে উৎসবমুখর পরিবেশ ছিলো।
তবে প্রধানমন্ত্রী একা নন, সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর গাড়িবহর শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান এবং শুভেচ্ছার মাধ্যমে তাঁকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী তারেক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এবং বৃক্ষরোপণ করবেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
