বরগুনা: বরগুনার তালতলীতে পুলিশ ব্যারাকে মো. ফারুক হোসেন গাজী (৫৫) নামে এক কনস্টেবল আত্মহত্যা করেছেন।

একটি চিরকুট পাওয়া গিয়েছে। লেখা ছিলো: ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিচ্ছি। অযথা কাউকে যেন হয়রানি না করা হয়’।

রবিবার (১৪ জুন) সকাল ৯টায় তালতলী থানা পুলিশের ব্যারাকে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। ঘটনার পর তাঁর কক্ষ থেকে চার পৃষ্ঠার চিঠি উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফারুক হোসেন গাজী ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে। তিনি তালতলী থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতেও তিনি ডিউটি করেছেন। ডিউটি শেষ করে সকাল ৮টায় থানার ব্যারাকে ফিরেছিলেন ফারুক গাজী।

ধারণা করা হচ্ছে, ব্যারাকে ফেরার পর সকালের দিকে হয়তো তিনি কীটনাশক বা গ্যাস ট্যাবলেট খেয়েছেন। সকাল ৯টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ব্যারাকের অন্য সহকর্মীদের নজরে আসে বিষয়টি।

তাঁকে দ্রুত উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি জীবন , কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকৃত ওই চিঠিতে ফারুক গাজীর উল্লেখযোগ্য লেখা হল, ‌‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিচ্ছি। অযথা কাউকে যেন হয়রানি না করা হয়। আর আমার অনুরোধ বাড়ির লোকজনের কাছে দয়া করে জানাবেন যে, সে স্টোক করে মৃত্যুবরণ করেছে। আমার ডেট সার্টিফিকেট সঙ্গে পাঠিয়ে দেবেন।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *