রাজশাহী: খাবার কেনাকে কেন্দ্র করে রাজশাহীতে ধুন্ধুমার কাণ্ড! রেস্তোরাঁয় চললো গুণ্ডামি।
একই মালিকের দুইটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত পৌঁনে ১১ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার ‘বাংলা টিফিন’ ও ‘বঙ্গভোজ’ নামের দুই রেস্তোরাঁয় এই ঘটনাটি ঘটেছে।
এতে করে মতিহার থানার এক কনস্টেবল আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
হামলাকারীরা লাঠি, ছুরি, রামদাসহ নানান দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং তারা একাধিক ককটেল বিস্ফোরণ করে।
ঘটনায় আহত পুলিশ সদস্য হলেন, মতিহার থানার কনস্টেবল ফয়েজ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে বিনোদপুরের বাংলা টিফিন হোটেলে খাবার কিনতে আসেন স্থানীয় রমজান।
খাবার দেওয়ায় সময় বেশি নেওয়ায় হোটেলের এক কর্মচারী ও কর্তৃপক্ষের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এর কিছুক্ষণ পরেই রমজানের সাঙ্গোপাঙ্গোরা ছুরি, চাপাতিসহ নানা রকমের দেশি অস্ত্র নিয়ে বিনোদপুর বাজারের বাংলা টিফিন ও মন্ডলের মোড় এলাকার বঙ্গভোজ হোটেলে হামলা ও ভাঙচুর চালায়।
এবং ৪টি ককটেল ফুটানো হয়। এতে একজন পুলিশ কনস্টেবল ফয়েজ আহত হন। প্রায় ৩০/৪০ জন এই হামলা চালায়।
