চট্টগ্রাম: বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামি ২৭ জুলাই শুরু হবে।
স্থগিত পরীক্ষাগুলোর নতুন করে সময়সূচি তৈরি করা হবে। সে অনুযায়ী বোর্ডটির অধীন ৫ জেলায় পরীক্ষা নেওয়া হবে।
খুব শীঘ্রই পরীক্ষার সূচি প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র দেশের একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখযোগ্য যে, বন্যাপরবর্তী পরিস্থিতির জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম অধীন চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছিল, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, এবং পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের চরম দুর্ভোগ হবে এগুলো বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম ছাড়া বাকি জেলাগুলো হলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার।
