চট্টগ্রাম: আগামিকাল মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতি চলছে চট্টগ্রাম নগরে। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নগরের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সনাতনীদের সুরক্ষা নিতে না পারলেও, শুভেচ্ছা বিনিময় তো কথাই যায় মেকি হাসি দিয়ে, তাই না? ভোলেভালা সনাতনীরাও মনে করে আহা, প্রধানমন্ত্রী তো!?
প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে বিমানবন্দর থেকে নগরের বিভিন্ন স্থানে যাতায়াতের পথেও নেওয়া হয়েছে প্রস্তুতি। সফরসূচি অনুযায়ী, তিনি কাজির দেউরি সার্কিট হাউসে বিশ্রাম নেবেন ও পরে রেডিসন ব্লু হোটেলে একটি দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী সফরে চট্টগ্রামে এসে জে এম সেন হলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। এরপর রেডিসন ব্লুতে একটি দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
