পাবনা: পাবনা পৌঁছালেন মহামান্য রাষ্ট্রপতি। চারদিনের সরকারি সফরে নিজের জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ, শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে পাবনা শহিদ অ্যাড. আমিন উদ্দিন স্টেডিয়াম হেলিপ্যাডে এসে পৌঁছান তিনি।

উল্লেখযোগ্য যে, নতুন সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম পাবনা সফর।  পাবনায় পৌঁছালে রাষ্ট্রপতিকে  ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস , রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর সার্কিট হাউজে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।

রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সার্কিট হাউজে এদিন বিশ্রাম শেষে রবিবার (২৯ মার্চ) বেলা ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন। পরে সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *