ঢাকা: ডেঙ্গু ভয়াবহ আকার নিয়েছে দেশে। চারদিকে পরিচিত অপরিচিত শুধু মৃত্যুর খবর আসছে। সাবধানে থাকবেন খুব।

জ্বর হলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করুন, পর্যাপ্ত পানি/ORS পান করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন।

প্রচণ্ড পেটব্যথা, বারবার বমি, রক্তপাত, শ্বাসকষ্ট, প্রস্রাব কমে যাওয়া বা অতিরিক্ত দুর্বলতা হলে দ্রুত হাসপাতালে যান।

ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি দেশকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অবশ্য এই সরকার শুধু আহ্বান জানাতে জানে। ডেঙ্গু, হামে ইতিমধ্যে বহু মৃত্যু ঘটেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের সময় তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণ ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে এলে কোনো বাধাই সেই অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারবে না।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আগামী তিন মাস এ রোগ মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা থাকবে।

নাগরিকদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।’

প্রত্যেকে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে ব্যয় করলে সামগ্রিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য সবাইকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, শনিবার ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আগামি ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *