ঢাকা: দুই দিন ভুগিয়ে অবশেষে কিউ-ক্যাশের সব সেবা পুরোপুরি চালু হয়েছে। এর ফলে বন্ধ থাকা ৩০ ব্যাংকের গ্রাহকেরা অনলাইনে স্বাভাবিকভাবে লেনদেন করতে পারছেন। গ্রাহকদের কষ্টের তো আর শেষ নেই!

আজ, বুধবার (৭ অক্টোবর) কয়েকটি ব্যাংক গ্রাহকদের খুদে বার্তার মাধ্যমে তাদের কার্ড ও ডিজিটাল লেনদেন সেবা সচল হওয়ার বিষয়টি জানিয়েছে।

উল্লেখযোগ্য যে, এর আগে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আইটিসি জানায়, কিউ-ক্যাশের আওতাধীন সমস্ত সেবা এখন কার্যকর রয়েছে। গ্রাহকরা আগের মতোই লেনদেন করতে পারবেন।

এদিকে, ব্যাংক এশিয়া জানিয়েছে, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি চালু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *