সিলেট: দেশজুড়ে তাণ্ডব শুরু হয়েছে। ধর্ষণ, ছিনতাই, মব, হত্যা একদম নিত্য নৈমিত্তিক ঘটনা। সরকারের হুঁশ নেই।

এবার সিলেট নগরীতে ছিনতাইকারী মেরে ফেরলো র‍্যাব-৯ এ কর্মরত একজন হিন্দু সদস্যকে!

হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন র‍্যাব-৯ এ কর্মরত একজন সদস্য। কী দিনকাল পড়লো!?

শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর কিংব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ইমন আচার্য্য র‍্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন।

র‍্যাব-৯ জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর কোতোয়ালি থানার কিংব্রিজ সংলগ্ন এলাকায় দায়িত্ব পালন করছিলেন তিনি।

সে সময় ছিনতাইকারী হামলা করে তাঁর ওপর। গুরুতর আহত হন র‍্যাব-৯ এ কর্মরত কনস্টেবল ইমন আচার্য্য।

গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

মাদক সেবনকারীরা ইমনের বুকে ছুড়ি চালায়।

তবে ঘটনাটি কেবল মাদক বিষয়ক নাকি সাম্প্রদায়িক? এই নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *