গাইবান্ধা: শেয়ালের উপদ্রব। এক শেয়ালের কামড়ে ৯ জন আহত হয়ে‌ গেলেন। গাইবান্ধার সুন্দরগঞ্জে লোকালয়ে ঢুকে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে কামড়ে আহত করে একটি শেয়ার। এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সেই শিয়ালের শরীরে জলাতঙ্কের জীবাণু ছিল কি না, তা জানতে তার মাথা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো।

এবং সেই শিয়ালের মাথা থেকে সংগ্রহ করা নমুনায় জলাতঙ্ক ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। শুক্রবার দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান।

শেয়ালটি মানুষসহ দুটি গরুকেও কামড়ে আহত করেছিলো। সেই শিয়ালটি জলাতঙ্ক ভাইরাস বহন করছিল কিনা, তা জানতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর তার মাথা থেকে নমুনা সংগ্রহ করে।

পরীক্ষার জন্য নমুনাটি কেন্দ্রীয় রোগ গবেষণা কেন্দ্রে পাঠানো হয়। পরে পরীক্ষার ফলাফলে শিয়ালটির শরীরে জলাতঙ্ক ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান বলেন, শিয়ালের মাথার নমুনায় জলাতঙ্কের জীবাণু পাওয়ায় ওই এলাকার মানুষকে সচেতন করার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিয়াল, কুকুর, বিড়াল এসব প্রাণী কামড় বা আঁচড় দিলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ভ্যাকসিন গ্রহণ করতে হবে। এসব প্রাণীর কাছ থেকে সব সময় দূরে থাকতে হবে।

নমুনা সংগ্রহকারী কর্মকর্তা ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় শেয়ালটি খুঁজে বের করি। পরে তার মাথা কেটে নিই এবং বাকি অংশ মাটিতে পুঁতে রাখি।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা ও জিগাবাড়ী এলাকায় হঠাৎ করেই লোকালয়ে ঢুকে পড়ে শিয়ালটি।

এবং পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর একের পর এক হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই শিয়ালের কামড়ে আহত হন শিশু, নারী ও পুরুষসহ ৯ জন। পরে স্থানীয়রা শিয়ালটিকে ধরে মেরে একটি নির্জন স্থানে ফেলে রাখেন।

শিয়ালের হামলায় আহতরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি তাদের ভ্যাকসিন দেওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *