সিলেট: প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৯মে) বিকাল ৪ টার দিকে আখাউড়া-সিলেট রেল পথের লাউয়াছড়া বনের ২৯৪/৮ নম্বর পিলারের কাছে সিলেট থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছিল।

রেল দুর্ঘটনা প্রায়ই ঘটছে, তারপরেও সরকারের, রেলের কোনো তৎপরতা নেই। তারা কোন চিন্তা করে এতবড় পদ দখল করে বসে আছে তারাই হয়তো বলতে পারবে না।

দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন (হাইড্রোলিক টুলব্যান) দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

বিকেল থেকেই কাজ শুরু করা হয়। রাত ৮টার দিকে বগিটি উদ্ধার করতে সক্ষম হন রেলওয়ের প্রকৌশলী ও কর্মীরা।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন এখন সম্পূর্ণ নিরাপদ এবং আটকা পড়া ট্রেনগুলো একে একে তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে শুরু করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *