ঢাকা: মহাসড়কে প্রতিদিন এত এত দুর্ঘটনা হয়, কত মানুষ প্রাণ হারায়, কত পরিবার ধ্বংস হয়ে যায়—এসবের কারণ কী? সব কি কেবল অসাবধানতা? সরকার, প্রশাসন কী খোঁজ চালাচ্ছে পুরো বিষয়টা?

কী খোঁজ করবে? ওরা তো চায় সব মানুষ মরে দেশ ফাঁকা হয়ে যাক। সব ধন লুট করবে ওরাই।

আসলে আমাদের দেশে অনেক দুর্ঘটনাই কেবল ভাগ্যের দোষে ঘটে না, বরং সেগুলোর পেছনে থাকে দায়িত্বজ্ঞানহীনতা, প্রতিযোগিতার মানসিকতা আর এক ধরনের অমানবিক আচরণ।

একজন ড্রাইভার যখন স্টিয়ারিংয়ে বসেন, তখন তাঁর হাতে থাকে শুধু একটা গাড়ির নিয়ন্ত্রণ নয়—বরং অনেকগুলো মানুষের জীবন, কারো মা, কারো ছেলে, কারো ভালোবাসার মানুষ।

আমরা যতদিন এই কথাটার মানে না বুঝবো, যতদিন নিজের তাড়াহুড়া আর ইগোর চেয়ে মানুষের জীবনের মূল্য বেশি মনে না করবো, ততদিন এই মহাসড়কগুলো মৃত্যুর ফাঁদ হয়েই থাকবে।

গত আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন এবং ৬৬৪ জন আহত হয়েছেন। এই তথ্য দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

পর্যালোচনায় বলা হয়েছে, জুলাই মাসে প্রতিদিন গড়ে ১৩.৪১ জন নিহত হলেও আগস্টের প্রতিদিন গড়ে ১৫.৫১ জন নিহত হয়েছেন। ফলে অগাস্টে প্রাণহানি বেড়েছে ১৫.৬৫ শতাংশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৩ দশমিক ৪১ জন নিহত হয়েছিলেন। আগস্টে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫১ জনে।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

সংখ্যাটা আরো বেশিও হতে পারে।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। বিভাগে ১৭২টি দুর্ঘটনায় ১৪৪ জন নিহত হয়েছেন।

এবং সবচেয়ে কম ১৫টি দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। নিহত হয়েছেন ১৪ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *