রাঙামাটি: সাজেক বন্ধ, সেন্টমার্টিন বন্ধ, হাউজবোট বন্ধ, সুন্দরবনের রিসোর্ট বন্ধ; এই হলো বাংলাদেশের ট্যুরিজমের অবস্থা।

সবই যখন বন্ধ তাইলে পর্যটন মন্ত্রণালয় রেখে লাভ কি? বিদেশের পর্যটকরা বাংলাদেশে আসেন আশা করে, আর ছিনতাই হয়ে যায় তাঁদের যাবতীয় গুরুত্বপূর্ণ জিনিসপত্র। দেশটায় পর্যটক আসবে কী করে?

এবার বন্ধ সাজেক। জানা গিয়েছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ও

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে শুরু হয়েছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ। আটকে পড়েছেন প্রায় ৯ শতাধিক পর্যটক।

পর্যটন মৌসুমের শুরুতেই সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির কারণে রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

​রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এই নির্দেশ কার্যকর করা হয়েছে।

আগামিকাল মঙ্গলবার তথা ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটকদের সাজেক ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

​রবিবার সন্ধ্যা ৭টায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন এলাকা সাময়িকভাবে বন্ধ থাকবে। বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হলো।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নামে একটি সশস্ত্র দলের অস্থিতিশীল পরিবেশ তৈরি ও স্থানীয়দের হুমকি-ধমকির প্রতিবাদে এই কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার ও স্থানীয়দের নিরাপত্তার মূল দাবি তুলে ধরা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *