খুলনা: খুলনায় এক স্কুল ছাত্রীকে গুলিবিদ্ধ করা হয়েছে।
দুষ্কৃতির গুলিতে ইতি (১৭) নামের স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।
শুক্রবার তথা ৩ জুলাই রাত ৭.৪৫ নাগাদ নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
আহত কিশোরী রূপসা বেড়িবাঁধ এলাকার জুলফিকার রহমানের মেয়ে। ইতি রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
খুলনা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেছেন, আহত ইতি সন্ত্রাসী আশিক বাহিনী প্রধান আশিকের সৎ বোন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, এক্স-রে করে নিশ্চিত হওয়া গেছে ওটা ছোট পিস্তলের গুলি ছিল।
তবে এই ঘটনা কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনই পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।
ঘটনাস্থল যেখানে বলা হচ্ছে, সেখানে গিয়ে তাঁরা নাকি কিছুই পাননি। ঘটনার তদন্ত অব্যাহত আছে।
এ নিয়ে গত ৫ দিনে তিনজনকে গুলি করার ঘটনা ঘটেছে। তারপরেও সরকার, প্রশাসন রোবোট হয়ে বসে আছে।
