নরসিংদী: দেশকে দিনকে দিন অনিরাপত্তার দিকে ঠেলে দিচ্ছে জামাত বিএনপি সরকার। দেশের মানুষ একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারে না। কখন কী হয় এই ভয়ে!

নরসিংদীর রায়পুরায় শাহিন মিয়া (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ খলাপাড়া গ্রামে তাঁকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহিন মিয়া খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

তিন দিন আগে ছেলেসন্তানের বাবা হয়েছিলেন। বাবা হয়েছেন খুশিতে বাড়ি এসেছিলেন। আর বাড়ি এসেই তাঁকে হত্যাকাণ্ডের শিকার হতে হলো।

এই হত্যাকাণ্ডে অভিযুক্তরা হলেন- নিহতের চাচা মোবারক হোসেন এবং তার ছেলে রাব্বি মিয়া।

জানা যায়, বাড়ির পাশে স্তূপ করে রাখা ইটের মালিকানা এবং জমি নিয়ে শাহিনের বাবা আওলাদ হোসেনের সঙ্গে মোবারক হোসেনের ঝগড়া চলছিল।

সেদিন বিকালে ঐ জায়গা থেকে ইট নেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে কিছু কথা কাটাকাটি হয়।

কিন্তু সেখানেই সীমাবদ্ধ থাকে না বিষয়টা। মোবারক ও তার ছেলে রাব্বি হঠাৎ দা নিয়ে আওলাদ হোসেনের ওপর হামলা করতে যান। এ সময় বাবাকে রক্ষা করতে শাহিন সামনে এগিয়ে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা নূরমহল বলেন, ‘আমার ছেলে তিন দিন আগে ছেলেসন্তানের বাবা হয়েছে। এজন্য বাড়ি এসেছিল। ছেলেটারে কুপিয়ে মেরে ফেলেছে মোবারক ও তার ছেলে। আমি এর বিচার চাই।’

জড়িতদের এখনো গ্রেপ্তারের কোনো তথ্য পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *