ঈশ্বরদী: চোরের উপর যখন বাটপারি হয়, অথবা ভাইয়ে ভাইয়ে যখন যুদ্ধ লাগে, তখন বুঝতে হবে অভিভাবকের শিক্ষাটা ভালোভাবে হয়নি।

ঐ বলছি, বিএনপির কর্মসূচির প্রস্তুতিতে শিবিরের গুলি চালনা নিয়ে। অবশ্য নাম দিয়েছে আওয়ামী লীগ গুলি চালিয়েছে। তবে সূত্র মারফত জানা গিয়েছে, শিবিরের গুলি চালনায় ধরাশায়ী হয়ে গেছে পাঁচজন। তাই বিএনপি একটু লজ্জা পাচ্ছে শিবিরের নাম নিতে।

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা আর এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোডের পিরুর ছেলে রিশাদ, শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহতরা জানায়, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ হামলা চালায়। তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সবার পায়ে গুলি লেগেছে বলে জানা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *