নওগাঁ: নওগাঁয় উদ্ধার করা হয়েছে বিশাল ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গ ।
এক অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা মোস্তফা আলীকে আটক করা হয়েছে এই শিবলিঙ্গসহ।
তার বাড়ির একটি ঘরে মাটির নিচে রাখা ছিল কষ্টিপাথরের শিবলিঙ্গটি।
বুধবার দুপুর দেড়টায় নওগাঁ সদর উপজেলার চক-রাজবল্লভ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের গহির উদ্দিন প্রামাণিকের ছেলে।
সন্ধ্যা ৭টায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে মিডিয়া সেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
মূর্তির আনুমানিক মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা। ঘটনাটি ঘটেছে নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায়।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছিলো। মোস্তফা আলীর বাড়ির একটি কক্ষের মেঝেতে সদ্য খোঁড়া মাটির দাগ দেখে তাঁদের সন্দেহ হয়।
তারপরেই মাটি খুঁড়লে বেরিয়ে আসে ওই ভারী শিবলিঙ্গ। এটি মাটির নিচে পুঁতে রাখা ছিল। এমন বড় ও ভারী কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধারের ঘটনা এ অঞ্চলে বিরল।
মোস্তফা আলী ৩৪ বছর বয়সী। আটকের পর তাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখযোগ্য যে, কষ্টিপাথর বা টাচস্টোন দিয়ে তৈরি এই ধরনের মূর্তিগুলো অত্যন্ত মূল্যবান। প্রাচীনকালের এসব নিদর্শন দেশের বাইরে পাচার হলে বিপুল অর্থের বাজার তৈরি হয়।
পাচারের উদ্দেশ্যেই ঐ চোর মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি নিজের কাছে জমা রেখেছিলো।
দেশে কিন্তু এমন ঘটনা বহু ঘটেছে আগেও। কিন্তু প্রশাসন সতর্ক অবস্থান নেয় না, ফলে অনেকটা পাওয়াও যায় না।
মন্দির থেকে বা মাটি খুঁড়ে পাওয়া পুরাকীর্তি চোরাচালানের চেষ্টা চলে।
