পটুয়াখালী: সন্তান বিক্রি করে ফোন কিনলেন পিতা! এরা কোনোদিক দিয়ে বাবা হবার যোগ্য? মানব সমাজকে লজ্জানত করছে এরাই, এই দানবরাই।

মর্মান্তিক ঘটনাটি পটুয়াখালীর দশমিনা উপজেলার। শখের আইফোন কেনার জন্য নিজের দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দিলেন বাবা।

তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অবশেষে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে শিশুটিকে সৌভাগ্যক্রমে উদ্ধার করা হয়। এবং মুচলেকা নিয়ে শিশুটিকে তার দাদা-দাদির কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার আলীপুর ইউনিয়নের রোমানাথসেন গ্রামের এক বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

তবে শিশুটির নিরাপত্তার জন্য তার দাদা দাদির কাছে থেকে মুচলেকা নিয়ে তারপর দেয়া হয়।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, শনিবার সকালে বেতাগী-সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের কাঠমিস্ত্রি মো. মারুফ তার দেড় বছরের সন্তান মুসাকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে শিশুটি আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরিবারের সদস্যরা জানতে পারেন, আলীপুর ইউনিয়নের রোমানাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে শিশুটিকে রেখে গেছেন মারুফ।

এবং জানা যায়, ১০০ টাকার একটি স্ট্যাম্পে লিখিতভাবে শিশুটিকে এক লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে।

আইফোন কেনার জন্য বাবা বেচে দিয়েছেন সন্তানকে। এরা কোন পর্যায়ে পৌঁছেছে ভাবতে পারেন?

পরিবারের অভিযোগ, আইফোন কেনার জন্যই শিশুটিকে এক লাখ টাকায় বিক্রি করা হয়। শিশুটিকে দেওয়ার পর মারুফ ঢাকায় চলে যান। বর্তমানে তাকে ঢাকা থেকে ফিরিয়ে আনা হয়েছে।

শিশুটির দাদি মাহফুজা বেগম বলেন, ‘আমরা নাতিকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছিলাম। পুলিশ ও উপজেলা প্রশাসন নাতিকে উদ্ধার করে আমাদের কাছে দিয়েছে। এখন আমরা নাতিকে নিরাপদে রাখতে চাই।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *