রাজশাহী: রাজশাহীর রেঞ্জ ডিআইজি আপেল মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি সর্বশেষ কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের রিজিয়নে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে যুক্ত আছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বিশেষ তথ্যটি জানানো হয়েছে। এই প্রজ্ঞাপনটি মঙ্গলবার স্বাক্ষরিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী মো. আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন এবং সমীচীন বলে বিবেচিত হয়েছে। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত থাকবেন। আর বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *