ঢাকা: রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে তাই বলা হয়েছে।

এই সমস্ত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রাত ১টার মধ্যে উক্ত ১৮ জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে।

আজ, রবিবার, ১০ মে আবহাওয়া অফিসের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত পূর্বাভাসে আবহাওয়া বিষয়ে এই সতর্কতা জারি করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *