ঢাকা: দেশের আবহাওয়া পরিস্থিতি খারাপ হবার সম্ভাবনা রয়েছে। দুপুরের মধ্যে দেশের ১৫টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি।
আজ, শনিবার, ২৮ মার্চ ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেটের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।
নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেয়া হয়েছে।
উক্ত সংশ্লিষ্ট ১৫ অঞ্চলের নদীবন্দর গুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
