ঢাকা: আপনার টুথপেস্টে প্লাস্টিক থাকতে পারে, একথা জানতেন?
পরিবেশবিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর এক বছরের গবেষণায় দেশের বাজারের ৩৪টা টুথপেস্ট ব্র্যান্ড পরীক্ষা করে ২৬টাতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। মানে প্রতি চারটার মধ্যে তিনটাতেই প্লাস্টিক! ভাবা যায়?
মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে বলে দাবি করেছে এটি।
প্রতি ১০০ গ্রামে ২০ থেকে ৩২০টা পর্যন্ত প্লাস্টিক কণা, এবং সর্বোচ্চ পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরাইড জেলে।
সবচেয়ে চিন্তার ব্যাপার হচ্ছে, বাচ্চাদের জন্য বানানো ৬টা ব্র্যান্ডের ৪টাতেই এই কণা পাওয়া গিয়েছে, যা আরো উদ্বিগ্ন করে তুলেছে দেশবাসীকে।
আগে ছিলো নিমের দাঁতন, এই দাঁতন দিয়ে বছরের পর বছর নানা, দাদীরা দাঁত মাজতেন। দাঁতও সুস্থ থাকতো। আজকাল যত ফ্যাশন এসেছে, তত এসেছে রোগ বিরোগ।
প্রতিদিন সকাল-রাতে যে জিনিসটা মুখে দিচ্ছেন, তার ভেতরে আসলে কী আছে, যখন জানতে পারছেন, তখন তো আতঙ্কিত হবারই কথা!
রবিবার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় এসডিওর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।
সংস্থাটি জানায়, এক বছরব্যাপী এই গবেষণায় দেশের ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর সমীক্ষা চালানোর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে স্টেরিও মাইক্রোস্কোপি এবং ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড (FTIR) স্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহার করে টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়েছে।
গবেষণায় দেখা যায়, পরীক্ষা করা বাংলাদেশে উৎপাদিত ২৫টি টুথপেস্টের মধ্যে ২২টিতে, ভারতের ৫টির মধ্যে ১টিতে, থাইল্যান্ডের ২টির মধ্যে ১টিতে এবং ভিয়েতনামে উৎপাদিত ২টি টুথপেস্টের দুটিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
শিশুদের জন্য তৈরি ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেও ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে।
টুথপেস্ট গুলির তালিকা:
১. মেডিপ্লাস ফ্লুরিড জেল: ৩২০টি কণা
২. ক্লোজ আপ রেড হট: ১৬০টি কণা
৩. ক্লোজআপ মেন্থল ফ্রেশ: ১৬০টি কণা
৪. কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা-স্ট্রবেরি: ১৪০টি কণা
৫. সিগন্যাল গ্রিন টি: ১২০টি কণা
৬. পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট: ১০০টি কণা
৭. হিমালয়া কমপ্লিট কেয়ার: ১০০টি কণা
৮. সেনসোডাইন ফ্রেশ মিন্ট: ৮০টি কণা
৯. পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট: ৬০টি কণা
১০. হোয়াইট প্লাস রেড: ৬০টি কণা
১১. হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ জেল: ৬০টি কণা
১২. মেরিল বেবি-স্ট্রবেরি: ৬০টি কণা
১৩. সিগন্যাল হোয়াইটেনিং: ৬০টি কণা
১৪. মেডিপ্লাস টিজিপি ফর্মুলা টুথপেস্ট: ৬০টি কণা
১৫. এএম.পিএম. হার্বাল টুথপেস্ট: ৪০টি কণা
১৬. মেডিপ্লাস ডিএস: ৪০টি কণা
১৭. পেপসোডেন্ট জার্মিচেক+: ৪০টি কণা
১৮. মেরিল বেবি-অরেঞ্জ: ৪০টি কণা
১৯. ম্যাজিক হার্বাল: ৪০টি কণা
২০. মেসবাক: ৪০টি কণা
২১. ক্লোজআপ মেন্থল ফ্রেশ স্যাশে: ৪০টি কণা
২২. ডেন্টিন জেল টুথপেস্ট: ২০টি কণা
২৩. পেপসোডেন্ট কিডস-অরেঞ্জ: ২০টি কণা
২৪. ক্লোজ আপ লেমন সি সল্ট: ২০টি কণা
২৫. ব্রাশ আপ হোয়াইটেনিং জেল: ২০টি কণা
২৬. হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ: ২০টি কণা
তবে সব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। সেগুলো কী?
গবেষণায় জেনফ্রেশ, প্যারাস্যুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো), ক্লোজ আপ রেড হট জিংক ফ্রেশ টেকনোলজি এবং শিশুদের জন্য আমদানিকৃত কুডুমু অরেঞ্জ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়নি বলে জানানো হয়েছে।
