চাঁপাইনবাবগঞ্জ: এক ছাত্রীর বাড়ি থেকে উদ্ধার হলো গৃহশিক্ষিকার লাশ!

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পরেই ছাত্রীর বাড়ি থেকে শিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনায় সেই ছাত্রীর বাবা রুবেল, তাঁর স্ত্রী সুমি খাতুন (৩০) ও দীপক নামের এক স্বর্ণকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শিক্ষিকার মরদেহটি উদ্ধার করা হয় মঙ্গলবার (১৯ মে) ভোরে শহরের ৯ নম্বর ওয়ার্ডের চৌকা মহল্লার বাসিন্দা রুবেল হোসেনের (৩৫) বাড়ি থেকে।

মৃতার নাম মরিয়ম বেগম (৫৭)। তিনি একই ওয়ার্ডের নামোশংকরবাটি উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেন কালামের স্ত্রী।

হঠাৎ কী এমন ঘটলো? এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিক্ষিকা মরিয়ম প্রতিদিন রুবেলের মেয়ে মিথিলাকে পড়াতে যেতেন। মিথিলা পঞ্চম শ্রেণীর ছাত্রী।

সোমবার (১৮ মে) সকালে মিথিলাকে পড়াতে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

ঐ ছাত্রীর মায়ের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। ছিনতাইকারীই তিনি।

অনেক নারীকেই নাকি জুস খাইয়ে অজ্ঞান করে সোনা-দানা হাতিয়ে নিয়েছেন, এমন মামলা ও অভিযোগ রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোনার লোভেই সুমি তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে মরিয়মকে খুন করে থাকতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।
দ্রুত এই হত্যার জট খুলবে বলে আশা করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *