ঢাকা: দেশের আট বিভাগের দু-এক জায়গা আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অনুযায়ী , রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া বইতে পারে এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
