চট্টগ্রাম: লক্ষ লক্ষ টাকা খরচ করে সড়কগুলো বানানো হয়, অথচ এক টানেই তার কার্পেটিং উঠে আসে!?
এত দুর্নীতি আর কোনো দেশে হয় বলে জানা নেই।
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা আধুনগর-হরিণা সড়কের কার্পেটিং নিয়ে এখন প্রশ্ন উঠেছে।
স্থানীয়রা অভিযোগ করছেন, সংস্কারকাজ শেষ হওয়ার পর সড়কের বিভিন্ন স্থানে হাত দিয়ে টান দিলেই কার্পেটিং উঠে আসছে। এই কী কাণ্ড?
আঙুলের খোঁচাতেই উঠে যাচ্ছে পিচ! সড়কের এমন বেহাল চিত্র দেখে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
কার্পেটিং কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাস্তার পিচ এতটাই দুর্বল যে হাতের টানেই উঠে আসছে।
প্রশাসনের নজরদারি কেন নেই? কেন এত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণকে?
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, আধুনগর–হরিণা সড়কের বৌদ্ধ মন্দির থেকে ঠান্ডা আমিনের ঘাটা পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশে কার্পেটিং করা হয়েছে।
এই কাজের জন্য দায়িত্ব পেয়েছেন রমজান ট্রেডিংয়ের ঠিকাদার মোহাম্মদ আবু তোরাব। কাজটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ লাখ টাকা।
কেমন নির্মাণসামগ্রী ব্যবহার হয়েছে এখানে যে এই অবস্থা দেখতে হচ্ছে? প্রশ্ন জনগণের।
তাছাড়া, সড়কের কিছু অংশে দিনে কাজ না করে রাতের অন্ধকারে কার্পেটিংয়ের কাজ করা হয়েছে বলে দাবি করেছে জনগণ।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, সড়কের যে অংশে রাতে কাজ করা হয়েছে, সেখানে পর্যাপ্ত বিটুমিন ব্যবহার করা হয়নি বলে ধারণা করা হচ্ছে।
এই অভিযোগগুলো নতুন নয়, এর আগেও কার্পেটিং উঠে যাওয়ার অনেক ঘটনা আছে!
