ঢাকা: ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব। বাংলাদেশে উন্মাদনা শুরু হয়ে গেছে।

২০২৬ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় এবং ব্যতিক্রমী আসর।

এই প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে, তিনটি দেশে এবং ১০৪টি ম্যাচের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর।

সবমিলিয়ে এবারের বিশ্বকাপের উন্মাদনা যথেষ্ট বেশি।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো:

কবে শুরু হবে বিশ্বকাপ?

২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই। দল এবং ম্যাচের সংখ্যা বৃদ্ধির কারণেই টুর্নামেন্টের দৈর্ঘ্যও বেড়েছে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে। স্বাগতিক মেক্সিকো সেই ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এক মাসেরও বেশি সময় ধরে চলা মহাযজ্ঞ।

গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, ১৯৯৮ সাল থেকে বিশ্বকাপ ৩২ দলের ছিল। কিন্তু ২০২৬ সালে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল।

এই দলগুলোকে ভাগ করা হবে চারটি করে দল নিয়ে ১২টি গ্রুপে। প্রতিটি দল গ্রুপপর্বে তিনটি করে ম্যাচ খেলবে।

এরপর প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি পরের রাউন্ডে যাবে। পাশাপাশি ১২টি গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দলও নকআউট পর্বে জায়গা পাবে। নকআউট পর্বে মোট ৩২টি দল খেলবে। এর মাধ্যমে বিশ্বকাপে প্রথমবারের মতো ৩২ দলের নকআউট রাউন্ড দেখা যাবে।

এর মধ্যে কোয়ার্টার ফাইনাল হবে ৯ থেকে ১১ জুলাই। ১৪, ১৫ জুলাই অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।

আর ১৮ জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

এবং ১৯ জুলাই তো সকলেই জানেন, হবে মহারণ তথা ফাইনাল।

বিশ্বকাপ আয়োজক দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

বাংলাদেশে খেলা দেখার সময়সূচি

বাংলাদেশে বেশির ভাগ খেলাগুলো দেখা যাবে রাত ভোর ৪টা থেকে সকাল ৭টায়, আবার কোনো কোনো ম্যাচ রাত ১০টা, রাত ১টায়ও শুরু হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *