চট্টগ্রাম: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। এই ধর্মীয় উৎসব শুরু হচ্ছে আগামিকাল, ১৬ জুলাই।
সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।
বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে।
১৬ জুলাই বৃহস্পতিবার রথযাত্রা মহোৎসব ২০২৬ উপলক্ষ্যে সিএমপি’ কর্তৃক লাল চিহ্নিত রাস্তা রথযাত্রা চলাকালীন যান চলাচল বন্ধ থাকবে। শুধু মাত্র রথের শোভাযাত্রা চলবে।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর করা হবে।
রথযাত্রা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে নগরীর তিনটি প্রধান রথ নির্ধারিত রুটে শোভাযাত্রা করবে।
এই সময় বিপুল ভক্তদের সমাগমের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহন চলাচল সীমিত রাখা হবে।
জেনে নিন বিস্তারিত:
তিনটি প্রধান রথযাত্রার রুট
১. শ্রীশ্রী তুলসীধাম রথযাত্রা:
তুলসীধাম → রাইফেল ক্লাব → নিউমার্কেট → কোতোয়ালী মোড় → লালদীঘির পাড় → নবগ্রহবাড়ি → বক্সীরবিট → আন্দরকিল্লা → চেরাগী পাহাড় → প্রেসক্লাব → কাজীর দেউড়ি → লাভলেইন → বৌদ্ধ মন্দির → নন্দনকানন → তুলসীধাম।
২. শ্রীশ্রী রাধামাধব মন্দির (ইসকন), নন্দনকানন:
ডিসি হিল → চেরাগী পাহাড় → আন্দরকিল্লা → লালদীঘির পাড় → কোতোয়ালী মোড় → নিউমার্কেট → আমতল → বোস ব্রাদার্স মোড় → নন্দনকানন।
৩. আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), প্রবর্তক:
প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির → মিমি সুপার মার্কেট → প্রবর্তক মোড় → গোলপাহাড় → মেহেদীবাগ → চট্টেশ্বরী মোড় → কাজীর দেউড়ি → জামালখান → চেরাগী পাহাড় → আন্দরকিল্লা → বক্সীরবিট → লালদীঘির পাড় → কোতোয়ালী মোড় → ইউটার্ন → লালদীঘির পেট্রোল পাম্প → সিনেমা প্যালেস → বোস ব্রাদার্স মোড় → ডিসি হিল।
যেসব স্থানে ডাইভারশন থাকছে:
দুপুর ২টা থেকে বাদশা মিয়া রোড, ওয়াসা মোড়, স্টেডিয়াম গোলচত্বর/রেডিসন ব্লু, নেভাল মোড়, নূর আহমদ সড়ক, এনায়েত বাজার, তিনপোল, নিউমার্কেট, জিপিও মোড়, কোতোয়ালী মোড়, লালদীঘির উত্তর পাড়, সিনেমা প্যালেস, আন্দরকিল্লা, গুডস হিল, গনি বেকারি ও সার্সন রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রোড ব্লক ও ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নগরবাসী, যানবাহনের চালক এবং যাত্রীদের রথযাত্রার সময় এসব সড়ক যথাসম্ভব এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে।
